টেকনাফে নতুন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফ বন রেঞ্জের নতুন রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সৈয়দ আশিক আহমেদ। গত ২২ জানুয়ারী পূর্বের রেঞ্জ কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বৃহত্তর সিলেট হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড় আবদা গ্রামের সাহেব বাড়ীর বীর মুক্তিযুদ্ধা সৈয়দ ইদ্রিস মিয়ার বড় সন্তান হলেন আশিক আহমেদ। তিনি ১৯৯৬ সনে বন বিভাগের চাকুরীতে প্রবেশ করেন। বন বিভাগে সুনাম ও দক্ষতার সহিত দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের পাশাপাশি পূর্বে সৈয়দ আশিক আহমেদ টেকনাফের হোয়াইক্যং রেঞ্জে কর্মরত ছিলেন।
এদিকে দায়িত্ব পালনকালে তিনি জনপ্রতিনিধি, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তি,সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।#