মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*************************************************
আয়াত নম্বর :-৩৮
**************************
★★ শুরু করি আমি মহান আল্লাহর নামে
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ধরাধামে।★★
*************************************************
আমি করলাম হুকুম জারি –
যাও তোমরা সবে নিচে নেমে,
চিরসুখের অপূর্ব জান্নাত ছাড়ি
অতঃপর পৌঁছে যদি তোমাদের নিকট
আমার কোন নবী – রাসূল হেদায়েতকারী
থাকিও সদা তোমরা তাঁদের অনুসারী।
আমার সেই হেদায়েতের উপর
যে ব্যক্তিসবে অটল রবে –
তা’তে নেই তাঁদের কোন ভয়
চিরকাল রবে চিরসুখে তবে।
উভয়কালে হবেনা তাঁরা কভূ
খোদায়ী গজবে অভিশপ্ত –
তাঁর অনুসারীদের করেননা
তিনি চিন্তা গ্রস্ত ও সন্তপ্ত ।
