হুমায়ূন রশিদ : টেকনাফ মডেল থানায় নতুন অফিসার্স ইনচার্জ হিসেবে রনজিত বড়ুয়া যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন। এদিকে নবাগত ওসিকে বাহবা জানিয়ে সুযোগ-সন্ধানী চক্র অপতৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
জানা যায়,২৫ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত বদলীর অংশ হিসেবে রনজিত বড়ুয়া নতুন অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। এসময় টেকনাফ মডেল থানা হতে সদ্য বিদায়ী অফিসার্স ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান, অপারেশন অফিসার শফিউল আজম, সেকেন্ড অফিসার আবুল খায়ের, এসআই জাহেদ হোসাইনসহ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী সফল অফিসার্স ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খানকে বিদায় জানানো হয়। এরপর বিকালে নতুন অফিসার্স ইনচার্জ রনজিত বড়ুয়াকে থানার দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ রনজিত বড়ুয়া এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ যাবতীয় অপরাধ দমন করে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও সংবাদকর্মীসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন। তিনি আরো জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় টেকনাফকে এসব অপরাধমুক্ত করতে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাবেন। এদিকে সংঘবদ্ধ একটি চক্র নবাগত কর্মকর্তার মন জয় করে অপরাধীদের বাঁচানোর জন্য মিশনে নেমেছে বলে অভিযোগ উঠেছে।
