টেকনাফে ধুমপান করায় বোনের বকা খেয়ে অভিমানি কিশোরের আত্মহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে বোনের সাথে অভিমান করে অজয় মল্লিক (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর একই এলাকার পীতুষ মল্লিকের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর অজয় প্রতিদিন দুষ্ঠুমির কারনে পরিবারের সদস্যদের কাছ থেকে বকাসকা খেত। ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে এসে ধুমপান করার কারণে তার বড় বোন সীমি মল্লিক বকাঝকা করে। এরই প্রেক্ষিতে অভিমান করে বাড়ির উত্তর পাশে একটি আম গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। এসময় তার গোঙানির আওয়াজ শুনে বাড়ির লোকজন ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বোরহান উদ্দিন ভুইয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।