টেকনাফে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এক স্কুল শিক্ষককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
২৩ নভেম্বর (শনিবার) রাতে পুলিশ টেকনাফ মডেল থানার উপপুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান অভিযান চালিয়ে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্যারা শিক্ষক ও সাবরাং দক্ষিণ নয়াপাড়ার জহির আহমদের পুত্র সিফাতকে আটক করে। তাকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
সে দীর্ঘদিন ধরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। স্কুলে শিক্ষকতার পাশাপাশি সিফাত বিভিন্ন বাসা-বাড়িতেও ছাত্র-ছাত্রীদের পড়ান। সম্প্রতি এক ছাত্রীর অভিভাবক উক্ত শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক চরিত্রের অভিযোগ এনে টেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এই ঘটনায় ছাত্রীর এক বান্ধবী এবং বান্ধবীর মাকেও আসামী করা হয়েছে। এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করলেও অবশিষ্টরা পলাতক রয়েছেন। সিফাত সদ্য বিবাহিত এবং একজন ভাল শিক্ষক হিসেবে তার পরিচিতি ছিল।
উপ-পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন,ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#