টেকনাফে দেড়লাখ ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে দেড়লাখ পিস ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলীর ১৪নং ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার হতে ইয়াবার চালান আনার সময় চ্যালেঞ্জ করলে ৩জন ব্যক্তি কাঁধে বস্তায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে ২টি বস্তায় দেড়লাখ পিস ইয়াবাসহ হ্নীলা জাদিমোরার মোঃ আব্দুল মোনাফের পুত্র আমির হামজা (৩৫) এবং টেকনাফ অলিয়াবাদের মোঃ হোসনের পুত্র মোঃ আইয়ুব (২৫) কে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা।
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে অলিয়াবাদের লোকজন এই নামের বাসিন্দা এই গ্রামে নেই বলে দাবী করে রোহিঙ্গা নাগরিক হতে পারে বলে মন্তব্য করেন। #