হোয়াইক্যংয়ে রাখাল অপহরণ শীর্ষক সংবাদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : গত ৬ এপ্রিল টেকনাফ টুডেসহ বিভিন্ন অনলাইন এবং ৭ এপ্রিল দৈনিক আপন কণ্ঠ, বাঁকখালী, দেশ-বিদেশ ও হিমছড়িতে প্রকাশিত “হোয়াইক্যংয়ে রাখাল অপহরণ করে নির্যাতন চালিয়েছে অপরাধীরা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা ব্যক্তিগত ও পারিবারিক শত্রæতার কারণে বিচ্ছিন্ন একটি ঘটনাকে অপরের ঘাড়ে চাপিয়ে সুবিধা হাসিলের অপচেষ্টা মাত্র। উক্ত মীর আহমদ পরিবারের লোকজনের সাথে আমাদের জমি ও মামলা বিরোধ চলে আসছে। সংবাদে উল্লেখিত অপহৃত ও রক্তাক্ত রাখাল সম্পর্কে আমার ভাতিজা। কোথায় এবং কোন জায়গা কি ঘটনা ঘটেছে তা আমরা জানিনা। সংঘটিত এই ঘটনা আমাদের উপর চাপিয়ে দিয়ে মামলা-মোকদ্দমায় হয়রানি করার চক্রান্ত চালানো হচ্ছে।
প্রকৃতপক্ষে ঐ পরিবারের মোহাম্মদ আলম বাবুল টেকনাফ থানার মামলা নং- ৩৫/৫/০৭-১১-১৮, ০৪/১৩৩, ০৫/১৩৮, ০৬/১৩৫, ১৩১/১২, ৪০০/১৬ এবং জাফর আলম জি/আর-৭০/২৯৬ ইং মামলার আসামী। এই গ্রামের অন্যান্য মাদক কারবারীদের মতো বাবুল-জাফরেরা পিছিয়ে নেই। তারাও মাদকসহ অস্ত্রবাজিতে পারদর্শী। এখন তারা রাজনৈতিক সুবিধা নিয়ে আমাদের প্রতিপক্ষ মনে করে এই ধরনের মিথ্যা ঘটনায় জড়ানোর আশ্রয় নিয়েছে। আমি এসব ষড়যন্ত্র এবং মিথ্যা-বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
মোহাম্মদ ইদ্রিস
পিতা-মৃত আবু শামা
পশ্চিম সাতঘরিয়া পাড়া, হোয়াইক্যং।