মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ৩লাখ ৫০হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করেছে।
সুত্র জানায়,৯সেপ্টেম্বর ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ (বিসিজি) ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে অভিযানে যায়। এসময় বস্তা কাঁেধ নিয়ে ৩জন ব্যক্তিকে আসতে দেখে হুইসেল বাজিয়ে টর্চ লাইট দিয়ে দাড়ানোর জন্য সংকেত দিয়ে ধাওয়া করা হয়। তারা নিরুপায় হয়ে বস্তা ৩টি ফেলে সরু পথ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে ঘটনাস্থল হতে বস্তা ৩টি উদ্ধার করে বিসিজি ষ্টেশনে নিয়ে গণনা করে ৩লাখ ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক জানান,জব্দকৃত ইয়াবার চালান টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
