টেকনাফে দুই বিজিবি ব্যাটালিয়নের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত(ভিডিওসহ)

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ :
টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মুহসীন আলম (এনডিসি, পিএসসি, কমান্ডার, প্যারা কমান্ডো।
তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ২ বিজিবি দেশের জন্য অসমান্য অবদান রেখে যাচ্ছেন। বিশেষ করে স্বাধীনতার যুদ্ধের পর থেকে সীমান্ত রক্ষাসহ সকল ক্ষেত্রে বিজিবি ভূয়শী প্রশংসার দাবিদার।
তিনি ২ বিজিবির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে ভবিষ্যতেও এধারা অব্যাহত রাখতে বিজিবি জওয়ানদের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার ডিজিএফআই পরিচালক কর্ণেল মো. আবুজার আল জাহিদ, কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর পরিচালক (অপারেশন) লে. কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সাল হাসান খান, রামু সেক্টর কমান্ডার কর্ণেল মনজুরুল হাসান খান, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীসহ স্থানীয় সামরিক, সরকারী-বেসামরিক কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Teknaf 2 bgb day pic2 31 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর