টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে আজ সোমবার (২৫ এপ্রিল) রাত অনুমান ৯ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো চ-৫১-৯০০৮ নাম্বারের মাইক্রোবাস আটক করে ডিবি পুলিশ পরে মাইক্রোবাসে থাকা ড্রাইভার মোঃ আলী (৪১),পিতা মৃত ফজল আহমদ, সাং মৌলভীপাড়া,থানা টেকনাফ কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে স্বীকার করে মাইক্রোবাসের তেলের ট্যাংকিতে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা রয়েছে। পরে স্থানীয় ওয়ার্কসপে তেলের ট্যাংকি খুলে ৭০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০০০০ (দশ হাজার) পিছ ইয়াবাসহ উদ্ধার করে জব্ধ করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে ডিবি।
