সাদ্দাম হোসাইন : টেকনাফে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে জুতার তলায় লুকানো অবস্থায় ইয়াবাসহ ১জন মাদক পাচারকারীকে আটক করেছে ।
২ সেপ্টেম্বর দুপুর বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ বড়ইতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার টেকনাফ লেঃকমান্ডার এম নাঈম উলহক এর নেতৃত্বে সন্দেহজনক একটি সিএনজি কে তল্লাশী করে জুতার তলায় লুকানো অবস্থায় ১ হাজার ২৩০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
করা হলে সিএনজিতে থাকা যাত্রী মোঃ ছাদেক(১৯)এর জুতার তলায় অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১,২৩০ পিস ইয়াবাসহ বড়ইতলী এলাকার মোঃ ইসমাইল এর ছেলে মোঃ ছাদেক (১৯) কে আটক করে। আটক পাচারকারী ও জব্দকৃত ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
