টেকনাফে জাফর আহমদ চেয়ারম্যানকে দলীয় মনোনয়নের দাবীতে বিশাল মিছিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি::
আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব জাফর আহমদ কে পুনঃরায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন নিশ্চিত করার দাবীতে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী (সোমবার) বিকাল ৩টায় টেকনাফ পৌরসভায় অনুষ্ঠিত উক্ত বিশাল মিছিলে হাজার হাজার সাধারণ জনতা জাফর আহমদ চেয়ারম্যান এর ছবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড, পেষ্টুন হাতে নিয়ে অংশ গ্রহণ করেন। এসময় তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে বিভিন্ শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরা এলাকা। মিছিলটি টেকনাফ পৌরসভার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন- টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান, জাতীয় শ্রমিকলীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জাকের হোসাইন, মাওঃ হাবিব উল্লাহ, হোয়াইক্যং ইউনিয়ণ জাতীয় শ্রমিকলীগের আহবায়ক খলিল চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ টেকনাফ পৌর সভাপতি জিয়াউর রহমান জিয়া, জাতীয় শ্রমিকলীগ বাহারছড়া ইউপি’র আহবায়ক আমিনুল হক, শ্রমিক নেতা ছৈয়দ হোসাইন, বশির আহমদ ওরফে নেতা বশির প্রমুখ। এসময় বক্তারা বলেন, আলহাজ্ব জাফর আহমদ চেয়ারম্যান একজন পরিক্ষিত ও নিবেদিত তৃণমুলের সর্বাধিক জনপ্রিয় নেতা । তাঁকে ছাড়া অন্য কাউকে উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে টেকনাফ উপজেলার সাধারন জনগণ এবং ত্যাগী,আদর্শ ও নিষ্ঠাবান নেতা-কর্মীরা তা মেনে নেবেনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বস্থরের নেতা কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার অনূরোধ করা হয়। বক্তারা আরো বলেন, তিনি দীর্ঘ ৪৫বছর সাধারন জনগনের সেবা করে যে জনপ্রিয়তা অর্জন করেছে, টেকনাফের মানুষ আবার ও দলমত নির্বিশেষে স্বতস্পুর্ত ভাবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।