টেকনাফ টুডে ডটকম |
দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের প্রতিবাদে টেকনাফে ঝটিকা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল। শুক্রবার বেলা ৩টার দিকে টেকনাফ উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক নুরুল হুদার নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রদলের নেতা-কর্মী হ্নীলা বাস স্টেশন এলাকায় ঝটিকা মিছিল ও পথসভা করে সটকে পড়ে। পুলিশ টহলে থাকলেও ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে ফাঁকী দিয়ে হ্নীলা উত্তর স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে দ্রুত মৌলভী বাজারে গিয়ে শেষ হয় । এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক নুরুল হুদা।
এদিন বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ডাক দিলেও টেকনাফে কোথাও বিএনপির বিক্ষোভ কর্মসূচী পালনের খবর পাওয়া যায়নি।
