টেকনাফে চালান খালাসকালে বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
প্রতীকী ছবি

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২৪ জানুয়ারী ভোররাত আড়াই টারদিকে সাবরাং ইউনিয়নের উপকূলীয় বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন বীচ এলাকায় মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে র‌্যাব টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গেলে মাদক কারবারী ও র‌্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে বিদেশী পিস্তল ২টি, ম্যাগজিন-২, দেশীয় এলজি-১, গুলি ৪ রাউন্ড, খালি খোসা ৬ রাউন্ড. ৫০ হাজার ইয়াবাসহ ৩৫ এবং ৩৮ বছরের অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।