টেকনাফে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ধৃত আসামীর আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

স্ত্রীর সাথে পরকীয়া ও লেনদেন নিয়ে কথা কাটাকাটির ক্ষোভ থেকে হত্যা করে ছোট ভাইকে
নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ছোট ভাইয়ের ঘাতক বড় ভাই মো. ফরিদ আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। মঙ্গলবার (২ অক্টোবর) রাতে তাকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এর আগে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের বাহারছড়া এলাকা হতে পুলিশ তাকে আটক করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া ঘাতক ফরিদের আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ছোট ভাইয়ের ঘাতক ফরিদ আদালতে ১৬৪ ধারার স্বীকারুক্তিমূলক এ জবানবন্দীতে জানিয়েছে দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার সুবাদে তার স্ত্রী নুর আয়েশার সাথে ছোট ভাই ইসমাঈলের পরকিয়া সম্পর্কের কথা বিভিন্নজনের কাছ থেকে জেনে আসছিলেন। মাঝখানে ইসমাঈলও মালয়েশিয়া চলে যায়। সম্প্রতি দুই ভাই দেশে আসে এবং ছোট ভাই ইসমাঈলের বিয়ের কথা পাকা হয় টেকনাফের পল্লানপাড়া এলাকার কবিরের মেয়ে মোবারেকা বেগমের সাথে। বিয়ের কাবিনও সম্পাদন হয়েছিল আয়োজন চলছিল বৌ ঘরে তোলার। এমনি পরিস্থিতিতে দুই ভাইয়ের মাঝে টাকা পয়সার লেনদেনের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে স্ত্রী সাথে পরকীয়া নিয়ে পূর্ব থেকে সন্দেহ ও লেনদেন দুই বিষয় নিয়ে ক্ষোভে ছোট ভাইকে দাড়ালো ছুরি নিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে সে। তারা উভয়ে টেকনাফ সদর ইউনিয়নের জাঁহালিয়া পাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।
প্রসঙ্গত গত শনিবার দিনগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই ইসমাঈলকে দাড়ালো ছুড়ি দিয়ে হত্যা করে পালিয়ে যায় বড় ভাই ফরিদ। ঘটনার ৩ দিন পর কক্সবাজার হতে আটক হয়ে আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী দেয় ধৃত ফরিদ।
ফরিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।