হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : কক্সবাজারে মাদক, অস্ত্র, সন্ত্রাসসহ যাবতীয় অপরাধ দমনে নবগঠিত র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) এর চৌকষ আভিযানিক দল গত অক্টোবর মাসে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, হুইস্কি, বিয়ার, গাঁজা ও অস্ত্র উদ্ধার করেছে। এসব অপরাধে জড়িত থাকায় শিশু ধর্ষণ মামলার আসামীসহ ১৭জনকে আটক করেছে।
সুত্র জানায়, গত অক্টোবর মাসের বিভিন্ন সময়ে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে ১ লক্ষ ৪ হাজার ৪শ ১০পিস ইয়াবা, নগদ ৮লক্ষ ২৪ হাজার টাকা, ২৪ বোতল হুইস্কি, ২৫৪ ক্যান বিয়ার, ১টি এয়ার গান, ১টি পিস্তলের ম্যাগজিন, ৩রাউন্ড গুলি, ২টি রামদা, ৪জন রোহিঙ্গা নাগরিকসহ ১৭ জনকে আটক করেছে। অপরদিকে মাদক সেবনের দায়ে ২রোহিঙ্গাসহ ৩জন মাদক সেবীকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত এক আসামীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স) পিপিএম, বিএন এই তথ্য নিশ্চিত করে আরো বলেন, এই সীমান্ত জনপদে মাদকের প্রবণতাসহ যাবতীয় অপরাধ দমনে র্যাবের তৎপরতা আরো জোরদার করা হবে।
