টেকনাফে খালাস করে লুকায়িত ইয়াবা চালানসহ মাদক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের সাবরাং এলাকায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মিয়ানমার হতে মাদকের চালান এনে লুকিয়ে রাখা ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ১৫নভেম্বর ভোর সোয়া ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির সীমান্ত সুরক্ষা টহল দলের সদস্যরা মিয়ানমার হতে ইয়াবার চালান এনে লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠ এলাকা হতে নোয়াপাড়া আবুল কাশেমের পুত্র মোঃ আব্দুল্লাহ (৩০) কে গ্রেফতার করে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে বেওড়া বাগানের একটি গাছের শেঁকড়ে মাদকের চালান লুকিয়ে রাখার সত্যতা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তিতে উক্ত গাড়ের গোড়া হতে পলিথিন মোড়ানো মাদকের চালানটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, এই ব্যাপারে নিয়মিত মাদক মামলায় জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###