টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে ৩ হাজার ইয়াবা সহ একটি ইজিবাইক জব্দ করেছে কোস্টগার্ড। তবে এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানার আওতাধীন বড়ইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত স্থান দিয়ে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে টেকনাফ কোস্ট গার্ড টহল দল একটি সন্দেহজনক ইজিবাইককে তল্লাশীর উদ্দেশ্যে থামার সংকেত দিলে ইজিবাইকের চালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ইজিবাইকটি তল্লাশী করে ৩ (তিন) হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইজিবাইকটি জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ও ইয়াবা পাচারে ব্যবহৃত ইজিবাইকটি পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান ।
