হ্নীলায় আন্তঃউপজেলা হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন ; বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত ১৮মার্চ সকাল ১০টায় হ্নীলা মৌলভী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিএফটিআই ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা মৌলানা তারেক মনোয়ারের সঞ্চালনায় শুরু হয়। উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জমিরিয়া দারুল কুরআন আলিম মাদ্রাসার আররী প্রভাষক মৌলানা শামসুল হক। এরপর উপজেলার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হফেজগণ তাদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলোয়াত করে শুনান। এতে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী হাফেজ মোহাম্মদ আবুল্লাহ আল-মামুন, সহকারী বিচারক ছিলেন ক্বারী হাফেজ শহিদুল ইসলাম, মৌলানা হাফেজ রুহুল আমিন, সম্মানিত বিচারক ছিলেন মৌলানা বশির আহমদ।

উক্ত প্রতিযোগিতায় অতিথি হিসেবে মৌলানা লিয়াকত আলী, মাস্টার জামাল হোছাইন, মৌলানা গিয়াস উদ্দিন নিজামী, মৌলানা নাছির উদ্দীন নিজামী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, আব্দুল জলিল বাদশাহ, মৌলানা রশিদসহ এলাকার শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হ্নীলা আল জামিয়া আল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার ছাত্র মোঃ এহসানুল্লাহ, ২য় স্থান অধিকার করেন একই মাদ্রাসার মাদরাসার ছাত্র মোঃ শাহাদাত হোসেন এবং ৩য় স্থান অধিকার করেন হোয়াইক্যং নয়াপাড়া দক্ষিণ মাথা সিরাজুল উলুম মাদরাসার ছাত্র মোঃ ছাআদ। বিজয়ীদের হাতে নির্ধারিত পুরস্কার, সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেওয়া হয়। এছাড়া ৪র্থ হতে ১০ম স্থান হওয়া প্রতিযোগীদের সার্টিফিকেট এবং অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

এতে বক্তারা এই রকম ইসলামিক কোরআনের প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং আগামীতে এই প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করার অনুরোধ জানান।

ডিএফটিআই ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলম মোহাম্মদ রাসেল এর তত্তাবধানে ও সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।