টেকনাফে কোভিট-১৯ হতে সুরক্ষায় বিটার প্রচারাভিযান ও সুরক্ষা সামগ্রী বিতরণ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে (বাংলাদেশ ইন্সস্টিটিউট অব থিয়েটার আর্টস) বিটার উদ্যোগে কিশোর-কিশোরী এবং যুবাদের সামাজিক কাজে উদ্ধ্যুদ্ধকরণ এবং সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে যুবাদের গুরুত্ব দিয়ে তাদের মাধ্যমে কোভিট-১৯ হতে সুরক্ষায় জনসাধারণকে সচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচী ও সুরক্ষা সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে।
১৫ অক্টোবর দুপুরে বিটার জাদিমোরা সামাজিক কেন্দ্রে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কোভিট-১৯ হতে সুরক্ষা সরঞ্জাম মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনাভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। এই সময় বিটা প্রকল্পের জাদিমোরা সামাজিক কেন্দ্রের সেন্টার ম্যানেজার নিরূপম চাকমা,ট্রেনিং কো-অর্ডিনেটর মোর্শেদ আলিম,বিটার বিভিন্ন সহকর্মী,যুব প্রতিনিধি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। তিনি কোভিট-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণের পর তিনি বিটার বিভিন্ন কার্য্যক্রম ঘুরে-ফিরে দেখেন এবং সামাজিক উন্নয়নে এই প্রকল্পের কার্য্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বিটা এই কর্মসূচীর আওতায় টেকনাফ উপজেলার জাদিমোরা,লেদা ও শামলাপুরের ৯শ দরিদ্র জনগোষ্ঠীকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করা ও সুরক্ষার জন্য মাস্ক,হ্যান্ড স্যানিটাইজারসহ করোনাভাইরাস সচেতনতার বিভিন্ন লিফলেট বিতরন করা হবে। বেসরকারী উন্নয়ন সংস্থা বিটা টেকনাফ ও উখিয়া উপজেলায় কিশোর-কিশোরী ও যুবাদের জীবন দক্ষতা এবং জীবনমান উন্নয়নের জন্য খেলাধূলা, লাইব্রেরী, কম্পিউটারে ডিজিটাল মাধ্যমে ইতিবাচক বার্তা প্রদান, জীবন দক্ষতা উন্নয়নে ও শান্তিপূর্ণ পরিবেশ সুরক্ষায় নানামূখী কাজ করে যাচ্ছে। যাতে কিশোর -কিশোরী এবং যুবারা মাদকসহ বিভিন্ন বিপদগামী পথ থেকে সরে এসে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা রাখবে। ##