হুমায়ূন রশিদ : টেকনাফে মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। এসময় পুলিশের ৫জন সদস্য আহত হয় এবং ইয়াবা, দেশীয় অস্ত্র ও তাজা কার্তূজ উদ্ধার।
পুলিশ সুত্র জানায়, ২২মার্চ ভোররাত দেড়টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল নাজির পাড়ার এজাহার মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৪০) ও দক্ষিণ জালিয়া পাড়ার আব্দু শুক্কুরের পুত্র নুরুল আমিনকে নিয়ে মিঠা পানির ছড়ায় মাদক বিরোধী অভিযানে যায়। এসময় মাদক কারবারী সদস্যদের সাথে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের এএসআই সঞ্জীব দত্ত (৩১), কনস্টেবল আল আমিন (২১), সাবের হোসেন (২০), শহিদুল ইসলাম (২৪) ও এরশাদুল (২৩) আহত হয়। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ ২জন, ৮টি দেশীয় তৈরী অস্ত্র, ২০ রাউন্ড তাজা কার্তুজসহ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে।
আহত পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ দুইজনকে টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য নুর মোহাম্মদ ও নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। কক্সবাজার নেওয়ার পথেই তারা মারা যায়।
টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ, মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারী গুলিবিদ্ধ ও ৫জন পুলিশ আহত এবং দেশীয় অস্ত্র, তাজা কার্তুজসহ ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করেন। গুলিবিদ্ধ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মৃতদেহ ২টি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
