টেকনাফে ওয়ান শুটারগান ও কার্তুজসহ রোহিঙ্গা যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ওয়ানশুটারগান ও কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।

সুত্র জানায়,১৫জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফের হ্নীলা পশ্চিম লেদা নুরালী পাড়ায় জনৈক রবি আলমের দোকানের সামনে রাস্তায় অবৈধ অস্ত্রধারী অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-আই-৯ এর বাসিন্দা মোস্তফা কামালের পুত্র মোঃ নুর হাসান প্রকাশ বাইন্না (১৯) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত যুবকের দেহ তল্লাশী করে ১টি দেশীয় ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###