বার্তা পরিবেশক : “একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” শ্লোগানে উপজেলা প্রশাসন,বন বিভাগ ও ইউএসএইড কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
গত ৫জুন সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, টেকনাফ সহব্যবস্থাপনা কমিটি, টেকনাফ বন রেঞ্জ ও ইউএসএইড নেচার এন্ড লাইফ প্রকল্পের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ইং উপলক্ষ্যে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বর হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম এবং নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুর নেতৃত্বে এক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু।
এতে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে স্বাগত বক্তব্য রাখেন নেচার এন্ড লাইফ প্রকল্পের ডিপিডি নারায়ন দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআরএম ব্যবস্থাপক অসীম বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম সরকার, উপজেলা কৃষি অফিসার ড. ভব সিন্দু রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, সমাজসেবা সহকারী অফিসার মোঃ ইমরান, উপজেলা তথ্য সহকারী তাসলিমা খাতুন, সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ সভাপতি মর্জিনা আক্তার সিদ্দিকী, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ মেম্বার, সদস্য আবদুল্লাহ আল জাহেদ লিটন, নুরুল আমিন, ভিসিএফ সদস্য, সিপিজি সদস্য এবং পিএফ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্কুল ছাত্র-ছাত্রী, সিপিজি, ভিসিএফ সদস্যদের নিয়ে উপস্থিত বক্তৃতার বিজয়ী ৫জনের মধ্যে পুরস্কার বিতরণের পর উপস্থিত সদস্যদের মধ্যে দেশীয় প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
