নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়নের আওতাধীন ৮ ও ৯ নং ওয়ার্ড কর্মী সভা বিকাল ৩ টায় লেদা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ইউনিয়ন সভাপতি রাশেদ মাহমুদ আলী চেয়ারম্যান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সিকদার, হোসেন আহমদ মেম্বার, সাকের আহমদ, মুফিজুর রহমান, মোস্তাক আহমদ, মোহাম্মদ আলম,মোঃ কালু, মৌলভী মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ হোসাইন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। যে কোন মূল্যে তারা আগামীতে আবারো কক্সবাজার ৪ আসনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ কে পূনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ।
