টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে ইয়াবা ও গাঁজা সহ এক নারীকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুযা জানান, গোপন সংবাদের ভিত্তিতে (৬ ই এপ্রিল) বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১২টার সময় টেকনাফ পৌরসভার কুলালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা ও ৩ হাজার পিচ ইয়াবা সহ ওই নারীকে আটক করা হয়।
ধৃত নারী হচ্ছে টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার নুরুল কবিরের স্ত্রী নজিমা খাতুন (২৩)।
উদ্ধারকৃত গাঁজার মূল্য ৯৬ হাজার টাকা ও ইয়াবার মূল্য ৯ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি রনজিত বড়ুয়া আরো জানান, মাদকের বিরুদ্ধে টেকনাফ থানার পুলিশ জিরো টলারেন্স । প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
