ফরিদুল আলম : টেকনাফ পৌর এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১০জুন (বৃহস্পতিবার) রাত পৌনে ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ সদর ইউপির পুরান পল্লান পাড়ার মোঃ ইউনুছের পুত্র মোঃ রাসেল (২০) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি খুলে তল্লাশী চালিয়ে ৫হাজার ১শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
