টেকনাফে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের স্থানীয় থানায় সোর্পদ করা হয়েছে।

সুত্র জানায়, গত ৫ অক্টোবর রাত পৌনে ৯টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের জন্য টেকনাফ পৌর এলাকার কক্সবাজার সড়কে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুর রশিদ (২০) এবং আলী আহমদের পুত্র মোঃ সাদেক (১৫) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগ তল্লাশী চালিয়ে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, নগদ টাকা ও মুঠোফোনসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###