চকরিয়ায় খুটাখালীতে পানি উন্নয়ন বোর্ডের অধীন অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারে নতুন প্রকল্প অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের অধীন বির্স্তীণ জনপদে অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারে নতুন প্রকল্প অনুমোদন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সম্প্রতি সময়ে খুটাখালী ইউনিয়নে জলাবদ্ধতা দূরীকরণ ও ভাঙ্গন রোধ শীর্ষক প্রকল্পের আওতায় শুরু হয়েছে বাঁধ মেরামতসহ প্রতিরক্ষামুলক উন্নয়ন কাজ।
পানি উন্নয়ন বোর্ডের সদিচ্ছায় খুটাখালী ইউনিয়নে বাস্তবায়িত হতে যাওয়া বেড়িবাঁধ মেরামত ও প্রতিরক্ষাকাজে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আবদুর রহমান। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বির্স্তীণ জনপদে অরক্ষিত অবস্থায় রয়েছে জনগনের যানমালের রক্ষাকবচ হিসেবে বেড়িবাঁধসমুহ।
তবে আশার কথা হলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সদিচ্ছায় অবশেষে খুটাখালী ইউনিয়নের অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারে নতুন প্রকল্প অনুমোদন হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির মাধ্যমে খুটাখালী ইউনিয়নের পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ দুদর্শা লাগব হবে বলে প্রত্যাশা করি।
অপরদিকে সদ্য অনুমোদিত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন খুটাখালী ইউনিয়নের জলাবদ্ধতা দূরীকরণ ও ভাঙ্গন রোধ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নধীন বেড়িবাঁধ মেরামতসহ প্রতিরক্ষা উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিন পুর্বজোনের প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী প্রামাণিক। পরিদর্শনকালে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসতিয়াক নয়ন ও চকরিয়া উপজেলা শাখা কর্মকর্তা (এসও) মোঃ শাহ আরমান সালমান এবং এলাকাবাসি উপস্থিত ছিলেন।##