সাদ্দাম হোসাইন : কক্সবাজার র্যাব-১৫ এর আভিযানিক দল প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে ইয়াবা বোঝাই সিএনজিসহ ৩জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২১ জানুয়ারী বিকাল সোয়া ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নাইট্যং পাহাড়ের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশীর এক পর্যায়ে একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যগণ সিএনজিটি থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি ফেলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে চালক সাবরাং আছারবনিয়ার মৃত মোঃ আজিজুর রহমানের পুত্র মোঃ আব্দুল্লাহ (২০), সাবরাং লেজির পাড়ার সলিমুল্লাহর পুত্র মোঃ আব্দুল্লাহ (২৪) এবং টেকনাফ সদরের মিঠা পানির ছড়ার শফিক আহমদের পুত্র মোঃ ইউনুছ (৩২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দল আটককৃতদের দেহ ও সিএনজি তল্লাশী করে মোট ১৪ হাজার পিস ইয়াবাসহ সিএনজিটি জব্দ করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
