মো. শফি : টেকনাফে অপ্রকৃতস্থ (পাগল) এক নারীর সাথে যৌনকর্মের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযোগটি তদন্ত করছেন।
জানা যায়, গত ১ লা এপ্রিল সোমবার দিবাগত রাত ১টার দিকে কালবৈশাখী বয়ে যাওয়ার সময় টেকনাফ বাস স্টেশনের আল জামেয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
রাত গভীর হলে সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যাওয়ার পর মাকেটটির এক দোকানের কর্মচারী ও দারোয়ান সহ মিলে অপ্রকৃতস্থ নারীটির সাথে যৌনকাজে লিপ্ত হয়।
পরের দিন সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনা জানাজানি হলে পুলিশ বুধবার ও বৃহস্পতিবার কয়েকদফায় ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটের সিসি ক্যামেরা জব্দ করেছে বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত কর্মচারী পলাতক রয়েছে ।
টেকনাফ থানার পরিদর্শক তদন্ত এবিএমএস দোহা জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে।
