টেকনাফে ইঞ্জিন নৌকা ধাওয়া করে ৫৬হাজার ইয়াবাসহ আটক-৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই ইঞ্জিন নৌকাসহ ৫জন মাদক বহনকারীকে গ্রেফতার করেছে।
২০মে ভোররাত আড়াই টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে সাগর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত নৌকাটি তল্লাশী করে ৫৬,০০০ (ছাপান্না হাজার) পিস ইয়াবাসহ ১। মোঃ ইলিয়াস (৪০), পিতাঃ আলী আহমেদ, গ্রামঃ ০৭ নং ওয়ার্ড মাজের পাড়া, পোস্টঃ শাহপরীর দ্বীপ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার , ২। মোঃ রবি আলম(১৮), পিতাঃ মৃত কালু মিয়া, গ্রামঃ ০৮ নং ওয়ার্ড ডাংগর পাড়া, পোস্টঃ শাহপরীর দ্বীপ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার, ৩। মোঃ জালাল আহমেদ(৫০), পিতাঃ মৃত জাবের আহমেদ, গ্রামঃ ০৭ নং ওয়ার্ড মাজের পাড়া, পোস্টঃ শাহপরীর দ্বীপ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার, ৪। মোঃ ওমর সিদ্দিক(১৮), পিতাঃ মৃত লাল মোহাম্মদ, গ্রামঃ ০৭ নং ওয়ার্ড হাজী পাড়া, পোস্টঃ শাহপরীর দ্বীপ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার, এবং ৫। মোঃ আলম(২৫), পিতাঃ আলী আহমেদ, গ্রামঃ ০৭ নং ওয়ার্ড মাজের পাড়া, পোস্টঃ শাহপরীর দ্বীপ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজারকে গ্রেফতার করে।
মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন লাবিব উসামা আহ্মাদুল্লাহ্ জানান, জব্দকৃত ইয়াবা এবং ইয়াবা পাচারকারীসহ পাচার কাজে ব্যবহৃত নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।