নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়া থানা পুলিশের অভিযানে শিশু ও নারী নির্যাতনের পরোয়াভুক্ত দুই পলাতক আসামীসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর মধ্যে শিশু ও নারী নির্যাতন, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে। রোববার দিবাগত রাত বারোটা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশ এসব পলাতক আসামীকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ জানায়, উপজেলার বরইতলী, ডুলাহাজারা, খুটাখালী ইউনিয়ন ও চকরিয়া পৌরসভা এলাকায় থানা পুলিশের সোমবার ভোর রাত পর্যন্ত থানার ওসি বখতিয়ার চৌধুরীর নির্দেশে এসআই বাতেন-২, এস আই চম্পক বড়ুয়া, এস আই আতিক ও এএসআই কামাল, পলাশ বড়ুয়া, এএসআই জেড রহমান, এএসআই লক্ষণ দাশসহ চারটি পুলিশদল বিশেষ অভিযানে অংশনেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার এলাকার আবদু জলিলের ছেলে মো: কাউছার (২২), একই ইউনিয়নের রসুলাবাদ এলাকার মৃত আবদুল কুদ্দুছের ছেলে জয়নাল আবেদীন (৩২), পহরচাঁদা এলাকার জহিরুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম (৩০), খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপড়া এলাকার মৃত ছাবের আহমদের ছেলে জসিম উদ্দিন (৪৫), ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার শামসুল আলমের ছেলে গিয়াস উদ্দিন (৩৭)। আসামীদেরমধ্যে কাউছার ও জাহেদুল ইসলামের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন মামলায় পরোয়ানাভুক্ত আসামী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পাঁচ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এসব আসামীদের আদালতে প্রেরণ করা হয়। ##
