নিজস্ব প্রতিবেদক : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে আইসের চালানসহ একজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
জানা যায়, ১৯মে ভোররাত পৌনে ৩টারদিকে মিয়ানমার থেকে মাকের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপির পৃথক দুইটি টহল দল দমদমিয়া আইয়ুবের জোড়া খালে বিভিন্ন উপদলে ভাগ হয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে উক্ত খাল দিয়ে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে জাদিমোড়া ২৭নং ক্যাম্পের বি-ব্লকের মৃত ইব্রাহীমের পুত্র শহীদুল ইসলাম (২২) কে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে গামছা দিয়ে বাঁধা ১কেজি ৬০গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ≠
