সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর সিংহা মোঃ রাশেদ হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩জন আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়, ১১ আগষ্ট ভোররাতে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল টেকনাফের বাহারছড়া মারিশবনিয়ার জালাল আহমদের পুত্র মোঃ আয়াছ উদ্দিন, নাজুর পুত্র মোঃ নুরুল আমিন, নজির আহমদের পুত্র মোঃ নাজিমুদ্দিনকে আটক করা হয়। বিকালে ধৃত আসামীদের কক্সবাজার আদালতে সোর্পদ করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। ###
