কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে বিজিবি জওয়ানরা ২ লাখ ৭০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। ১৫ এপ্রিল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মিয়ানমার থেকে পাচার হয়ে আসার পথে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে সাবরাং বিওপি ফাঁড়ীর জওয়ানরা ইয়াবার চালানটি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮ কোটি ১০ লক্ষ টাকা ।
তবে অভিযানে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আবুজার আল জাহিদ।
