টেকনাফের এনজিও কর্মী বেতনের টাকা উঠাতে গিয়ে ১১দিন ধরে নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়ায় কলেরা নিরাময় কেন্দ্রের এক কর্মী বেতনের টাকা আনতে গিয়েই গত ১১দিনধরে নিখোঁজ রয়েছে। উক্ত এনজিও কর্মীর খোঁজ না পেয়ে পরিবার-পরিজন চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
জানা যায়,গত ৮নভেম্বর সকাল সাড়ে ৮টায় টেকনাফের শাপলাপুরে আন্তর্জাতিক কলেরা নিরাময় কেন্দ্র বাংলাদেশ (আইসিডিআরবি) এর নাইটগার্ড ও স্থানীয় মৃত বদিউজ্জামানের পুত্র আব্দুল আমিন (২৮) প্রকাশ লেডু আঞ্চলিক হেড অফিস ইনানীতে মাসিক বেতনের টাকা উঠাতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ হয়ে যাওয়ায় অপহরণ বা গুম হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির বিধবা মা, স্ত্রী ও ৩ সন্তান শোকাহত হয়ে পড়েছে। এদিকে বিগত ১১দিনধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে কোন ধরনের সন্ধান না পেয়ে পরিবার হতাশ হয়ে পড়লেও থানায় এখনো অভিযোগ অথবা জিডি করা হয়নি। সে শাপলাপুর আইসিডিআরবি কলেরা হাসপাতালে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। কোন সুহৃদ ব্যক্তি উপরোক্ত ছবির লোকের সন্ধান পেলে ০১৮১১-৭৬৯৮৪৫ নং মুঠোফোনে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে আহবান করা হয়েছে।