বার্তা পরিবেশক : পুলিশের কর্ম বিরতি প্রত্যাহার করার পর ১২আগষ্ঠ বিকাল ৩টায় টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে এসআই দস্তগীর হোসেন যোগদান করে থানার কার্যক্রম শুরু করেছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে মানবিক ও চৌকষ এই কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণের পর সর্বাত্নক সহায়তার আশ্বাস দেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বরণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবের আহমেদ,সদস্য সচিব মোঃ ইলিয়াছ, টেকনাফ বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন,যুগ্ন আহবায়ক বাহাদুর, যুবদল সভাপতি সেলিম, যুবদল সেক্রেটারি জয়নাল, যুবদল নেতা ইউসুফ, টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ সভাপতি বাহার, যুগ্ন আহবায়ক সোহেল, টেকনাফ উপেজলা জাসস সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
বিএনপি আহবায়ক সাবের জানান,পুলিশ জনগণের বন্ধু।পুলিশ ছাড়া দেশ চলতে পারে না।তবে যে সমস্ত কারণে পুলিশের বদনাম হয়েছে তা জেনো কাটিয়ে উঠতে পারে সেজন্য আমরা সহযোগিতা করব।দস্তগীর ভাই পূর্বেও আমাদের কোনো হয়রানি করেনি।তিনি যেভাবে আমাদের বাহারছড়াকে শান্তির জনপদে পরিণত করেছেন তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমাদের বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের কেউও যদি অন্যায় করে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলেও আমাদের পক্ষ থেকে কোনো সুপারিশ করবো না।
বাহারছড়া বিএনপির সদস্য সচিব মোঃ ইলিয়াছ বলেন,বাহারছড়ায় আমিও যদি কোন অপরাধ করি সে ক্ষেত্রে আমাকেও যেন গ্রেফতার করা হয়।আমরা দেশে আর কোনো স্বৈরাচারী শাসক দেখতে চাই না।আমরা বাহারছড়া বিএনপি এসআই দস্তগীর সাহেবকে সর্বোচ্চ সহযোগীতা করবো।যেনো তিনি পূর্বের মত অপরাধ নিয়ন্ত্রণে আন্তরিকতার সাথে কাজ করে। তিনি পুরো বাহারছড়ার জন্য আশীর্বাদ। তিনি এই জনপদে শান্তি ফিরাতে নিরলস পরিশ্রম করেছেন। যারই ফলশ্রুতিতে বাহারছড়ার মানুষ শান্তিতে ঘুমিয়েছে।
বাহারছড়া বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ বাহাদুর পুলিশকে সহযোগীতা করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা ছাত্রদলের সহ সভাপতি বাহার বলেন দস্তগীর ভাই এমন একজন মানুষ যিনি স্বৈরশাসক থাকাকালীনও আমাদের ছাত্র দলের কোনো নেতাকর্মীকে হয়রানী করে নাই।আমরা এখনো চাই তিনি স্বাধীন বাংলাদেশের সকল জনগণকে পূর্বের মতো সেবা দানের ধারা অব্যাহত রেখে সাহসী ভূমিকার মাধ্যমে অপরাধ নির্মূলে অবদান রাখুক।
বাহারছড়া যুবদলের সভাপতি সেলিম ও সেক্রেটারি জয়নালসহ সকল নেতৃবৃন্দ এসআই দস্তগীরের ভূয়সী প্রশংসা করে তাঁর সাহসী ভূমিকা অব্যাহত রাখতে সার্বিক সহযোগীতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় এসআই দস্তগীর বলেন, দীর্ঘদিন পুলিশ সংস্কারের দাবীর প্রেক্ষিতে কর্মস্থলের বাইরে ছিলাম। তিনি সকল নিরীহ মৃতদেহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার ন্যায়-নীতিতে অটল থেকে সাম্প্রতিক দেশের ভঙ্গুর অবস্থানকে সেরে তুলতে জনগণের পুলিশ হয়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন সুযোগ এসেছে সকল দালালকে প্রতিহত করার। দালাল প্রতিহত করতে পারলেই সকল ঘুষ বাণিজ্য বন্ধসহ আইন-শৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ফিরে আসবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি দলমত নির্বিশেষে সবার সহযোগীতায় বাহারছড়াকে আবারো অপরাধ দমনে সোচ্চার থাকার এবং যে দলেরই হোক অন্যায় করলে পূর্বের মত কেউ ছাড় পাবেনা বলে প্রত্যয় ব্যক্ত করেন। ###
