টেকনাফের আব্দুল্লাহ বাহিনীর সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন উখিয়া বিএনপি’র নেতৃবৃন্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি ::টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি ও হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীকে তার বাড়িতে দেখতে আসলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। গত ২১ ফেব্রুয়ারি টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফেরার পথে কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ’র লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি সহ নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দলের লোক হয়ে এই নোংরা হামলা বিএনপি পরিবার সহ্য করবেনা। এধরনের আচরণ টোকাই ব্যক্তিরা করে থাকে। দলের হাই কমান্ড এর বিহীত ব্যবস্থার জোর দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন বিএনপির (দক্ষিণ) জুহুর আলম, যুবদলের সদস্য সচিব মো. সেলিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলি ভুট্টো, সাধারণ সম্পাদক মো. জুবাইর, সহ সভাপতি মো. আলী, ওয়ার্ড যুবদল সভাপতি মো. ইসলাম মানিক, ৯ ওয়ার্ড যুবদল সভাপতি মো. দেলোয়ার দিলু, বিএনপি নেতা আবু প্রমুখ। এসময় নেতৃৃবৃন্দরা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।###