আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। বৃষ্টি বাঁধা না হলেই উভয় দলই নৈপূণ্য দেখিয়ে শিরোপা জয়ের জন্য মুখিয়ে রয়েছে বলে স্ব স্ব দলের খেলোয়াড়দের দাবী।
১৩ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই দুইদল মুখোমুখী হবে। পাকিস্তান ১৯৯২ সালের জয়কে পুঁজি করে এবারও শিরোপা জয়ের স্বপ্নে মগ্ন রয়েছে। অপরদিকে ইংল্যান্ড ১৯৯২সালের সেই মধুর প্রতিশোধ নিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছে হেলস ও বাটলারেরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি সমর্থক এই ক্রিকেট লড়াই দেখার অপেক্ষায় রয়েছে।
এদিকে ফাইনালে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন নিউ জিল্যান্ডের ক্রিস গাফানি। আর চতুর্থ আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। ইমরান খানের নেতৃত্বে সেবার ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার কিন্তু অঘটন বা ব্যতিক্রম কিছু না হলে পারফর্ম বিবেচনায় ইংল্যান্ড যোগ্য দাবিদার বলে তাদের কয়েকজন শুভাকাংখী দাবী করেন। ###
