চকরিয়া কাজিরপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ সরকারি নিবন্ধন পেল ;নতুন কমিটি গঠন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেড অবশেষে সরকারি নিবন্ধন লাভ করেছে। গত ১৩ জানুয়ারী-২১ইং চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপনে কাজিরপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের নতুন নিবন্ধন (নং২১৭/২১) অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি নিবন্ধন প্রাপ্তির পর সম্প্রতি সময়ে কাজিরপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেড ৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিতে ছৈয়দুল মোবারক সভাপতি, নুরুল আবছার সহ-সভাপতি, আবুল হাশেম সাধারণ সম্পাদক এবং কার্যকরি কমিটির সদস্য পদে যথাক্রমে মোহাম্মদ খোকন, মোহাম্মদ ইসমাইল ও জিয়াউল হক নির্বাচিত হয়েছেন।

সরকারি অনুমোদন দেয়ার আগে ২০২০ সালের ২১ ডিসেম্বর কাজিরপাড়া কৃষক সমবায় সমিতির প্রাক নিবন্ধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ আবদুল হাকিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমবায় পরিদর্শক আমিরুল ইসলাম। এছাড়াও কাজিরপাড়া কৃষক সমবায় সমিতি এবং স্থানীয় কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##