কক্সবাজার জেলার ৯৭ ব্যাচের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত : কক্সবাজার জেলার এসএসসি ও সমমান ৯৭ব্যাচের সকল বন্ধুদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। গত ৬ ই ডিসেম্বর২০১৯ ইং কক্সবাজার জেলার সকল বন্ধুদের নিয়ে উক্ত সংগঠনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে প্রয়াত সকল বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য কারো সভাপতিত্ব না হলেও সমন্বয়ক দের পক্ষ থেকে শাহেদুল ইসলাম এবং মোরশেদ আলম স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামরুল হাসান এবং মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় আট উপজেলা থেকে আগত বন্ধুদের মধ্য থেকে উপজেলা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আদনান সুলতান চৌধুরী, সাদিকুর রহমান রামু উপজেলা, নুরুল আমিন, নুরুল হোসেন উখিয়া উপজেলার,

এডভোকেট জিয়াউর রহমান টেকনাফ উপজেলার, ইদ্রিস, মামুন, মনির হোসেন সদর উপজেলার সরওয়ার কামাল, রাশেদুল ইসলাম মহেশখালী উপজেলার, মহসিন আলী চকরিয়া উপজেলার, অ্যাডভোকেট কামরুল হাসান কুতুবদিয়া উপজেলার হয়ে বক্তব্য প্রদান করেন।

দীর্ঘ ২৩ বছর পরে হলেও সকল বন্ধুদের একত্র করে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবিদার।

প্রত্যেকে একত্রে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের সামগ্রিক সমৃদ্ধি কামনা করেন। উক্ত গেট টুগেদার অনুষ্ঠানে ৩৫০জন বন্ধু অংশগ্রহণ করেন।