টইটং সংবর্ধনা অনুষ্ঠানে এমপি জাফর আলম : উন্নয়ন বরাদ্দ বন্টনের ক্ষেত্রে বিএনপি আমলের মতো পক্ষপাতিত্ব হবেনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে পেকুয়া উপজেলার টইটং বটতলী শফিকিয়া দাখিল মাদরাসার আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে। মাদরাসার ২০১৯ সালের দাখিল পরীক্ষীর্থদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মাদরাসা কমিটি, শিক্ষকমন্ডলী, অভিভাবক মহল ও শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশাপাশি শ্রেণী-পেশার জনগনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চকরিয়া-পেকুয়া আসনের নবনির্বাচিত এমপি গণমানুষের নেতা আলহাজ জাফর আলম।
টইটং বটতলী শফিকিয়া দাখিল মাদরাসা কমিটির সভাপতি ও টৈইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবউল আলম, পেকুয়া থানার ওসি মো.জাকির হোসেন ভুঁইয়া, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, জেলা আওয়ামীলীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, জিএম আবুল কাসেম, উম্মে কুলছুম মিনু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু মিয়া, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মাহাবুব ছিদ্দিকী, টৈইটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, চকরিয়া পৌর আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু, হাসানুল ইসলাম আদর, আবদুল বারেক টিপু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকমহল ও সুধীজন এবং আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় নবনির্বাচিত এমপি জাফর আলম বলেছেন, আমি নির্বাচনী প্রচারনার সময় আমি কথা দিয়েছিলাম, ইনশাল্লাহ জনগনের ভোটে বিজয়ী হলে চকরিয়া-পেকুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে আগামী পাঁচবছরে ঢেলে সাজাবো। জনগনের ভাগ্য উন্নয়নে চকরিয়া-পেকুয়া উপজেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো। একই সঙ্গে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে। সুন্দর পরিবেশে যাতে শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করা যায় তারজন্য আমিই সবই করবো ইনশাল্লাহ।
নবনির্বাচিত এমপি জাফর আলম বলেছেন, স্বাধীনতার পর চকরিয়া-পেকুয়ার জনগন নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে এই আসন উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জল করেছেন। এইজন্য আমি আমার জনগনের কাছে ঋণী। উন্নয়নের মাধ্যমে আমি চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের মানুষের এই মর্যাদার প্রতিদান দিতে চাই। আমি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। পাঁচ বছরের মধ্যে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করা হবে। তিনি বলেন, চকরিয়া পেকুয়া উপজেলার উন্নয়ন ও বরাদ্দ বন্টনের ক্ষেত্রে বিএনপি জোটের আমলের মতো কোন ধরণের পক্ষপাতিত্ব করা হবেনা। উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত এলাকা গুলোকে অধিক গুরুত্ব দেয়া হবে।##