চট্টগ্রামে জ্বালানি তেলের ট্যাংকের ভেতর থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় একটি পিকআপ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপের চালক মো. শাহজাহান (২২) ও সহকারী রমজান আলীকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার থেকে আসা একটি পিকআপে তল্লাশি চালিয়ে জ্বালানি তেলের ট্যাংক থেকে পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলোর ভেতর আরও ২৫টি প্যাকেট ছিল। সবগুলো প্যাকেটেই ইয়াবা ছিল।
