জেএসসি ২০১৯ ও এসএসসি ২০২০সালের পরীক্ষার সময় সূচি প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর পাশাপাশি আগামী বছর ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই দুই পরীক্ষার সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ি চলতি বছরের ২ নভেম্বর থেকে শুরু হবে জেএসসি পরীক্ষা । অপরদিকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক নির্দেশনায় বলা হয়েছে, এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী শুধু নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে; ভিন্ন বিষয়ে নয়। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবে না।