‘জীবনের তরে স্মৃতির বাতিঘরে’ শুক্রবার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহি মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের (মপাউবি) ৫০ বছর পূর্তিতে প্রতিষ্টানটির সুবর্ণ জয়ন্তী অনুষ্টান আজ শুক্রুবার অনুষ্টিত হচ্ছে। ১৯৬৮ সালে স্থাপিত এই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনের শ্লোগান হচ্ছে ‘জীবনের তরে স্মৃতির বাতিঘরে।’

আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় শুরু হওয়া অনুষ্টান মালায় রয়েছে, খতমে কোরআন, দোয়া ও মোনাজাত, পরিচ্ছেদ বিতরণ, র‌্যালি ও শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশন, স্মৃতি চারণ ও সাংষ্কৃতিক অনুষ্টান। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসাবে থাকবেন অতিরিক্ত সচিব সোলতান আহমদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদযাপন পরিষদ ‘বাতিঘর’ নামের একটি স্মরণিকা প্রকাশ করছে।
57343464 426136034615071 844930434897805312 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় (মপাউবি) সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি এবং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, একই ইউনিয়নের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ সহ অন্যান্যরা অনুষ্টানটি সফল করার আহ্বান জানিয়েছেন।