জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প হতে ইয়াবাসহ দুই নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে।

সুত্র জানায়,৬ জানুয়ারী বিকাল সোয়া ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফের ২৭নং জাদিমোরা সরকারী প্রাইমারী স্কুলের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার সমিতি পাড়ার আব্দুস সালামের পুত্র রুহুল আমিন রুবেল (৩১) এবং জাদিমোরার পুরাতন রোহিঙ্গা নুর আহমদের স্ত্রী রোজিনা আক্তার (৩০) কে আটক করে। এসময় পুরুষ ও মহিলা স্বাক্ষী দ্বারা তাদের দেহ তল্লাশী করে ৮হাজার ৬শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারী নারী-পুরুষকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###