প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলার অসহায় ছাত্রদের সার্বিক সহযোগিতা, জেলার সার্বিক উন্নয়ন, জীব ও পরিবেশ সংরক্ষণ, দেশী বিদেশী এনজিও তে স্থানীয়দের চাকুরী নিশ্চিতকরণ সহ সামগ্রিক মানবিক বিষয়কে সামনে রেখে “মানবিক কক্সবাজার” এর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী পনের কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিঠি গঠন করে কর্মসূচী বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। কমিঠিতে আহবায়ক করা হয়েছে পরিবেশ কর্মী,নদী প্রেমীক,ব্যবসায়ী জনাব শামশুল আলম শ্রাবণ। যুগ্ন আহবায়ক, তরুন ব্যবসায়ী, পরিবেশ কর্মী জনাব নুরুল আবছার সাজু, সদস্য তরুন পরিবেশ কর্মী জনাব মুসা হাসমী। উক্ত আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি জেলার আট উপজেলায় ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উক্ত সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।
