নিজস্ব প্রতিবেদক : হ্নীলা মোচনী বাজারে মাছ বিক্রি করে ফেরার প্রস্তুতিকালে মোটর সাইকেল দূঘর্টনায় চৌকিদার সাইফুল ও মাছ ব্যবসায়ী শফিক আলম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে হত-দরিদ্র মাছ ব্যবসায়ী শফিক আলমের পায়ের হাঁড় ভেঙ্গে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকলেও আর্থিক সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে দাবী করে তার পরিবার সর্বস্তরের মানুষের নিকট মানবিক সহায়তা কামনা করেছেন।
জানা যায়,গত ৭অক্টোবর বাদে মাগরিব উপজেলার হ্নীলা মোচনী বাজারে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরে আসার প্রস্তুতিকালে হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়ার রশিদ আহমদের পুত্র শফিক আলম রাস্তা পার হওয়ার সময় হ্নীলা ৯নং ওয়ার্ড নয়া পাড়ার নুরুল ইসলামের পুত্র ও স্থানীয় চৌকিদার সাইফুল ইসলামের দ্রæতগতির মোটর সাইকেলের সামনে গেলে দুইজনই মোটর বাইক দূঘর্টনার কবলে পড়ে। বাজারে উপস্থিত লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টিডিএস হাসপাতালে নিয়ে যায। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে দুজনই চিকিৎসাধীন থাকলেও শফিক আলমের এক্স-রে রিপোর্টে বাম পায়ের হাঁটুর হাঁড় ভেঙ্গে দুই ভাগ হয়ে গেছে। এমতাবস্থায় এই হত-দরিদ্র মাছ ব্যবসায়ীর পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব না বলে জানিয়ে সে ১ছেলে, ৪মেয়ের জীবন-জীবিকার দিকে তাকিয়ে মানবিক সহায়তা কামনায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান।
মাছ ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম জানান,সফিক আলম নিতান্তই গরীর মানুষ। তার অপারেশন ও হাঁড় জোড়া লাগানোসহ বিবিধ চিকিৎসায় মোটাংকের টাকা দরকার। আমরা মাছ বিক্রেতাদের পাশাপাশি সমাজের দানবীর, বিত্তবান, ব্যবসায়ী, প্রবাসীসহ মানবিক সংস্থার লোকজনের মানবিক সহায়তা আজ বড়ই প্রয়োজন। কোন সুহৃদ ব্যক্তি চাইলে মুক্ত হস্তে শফিক আলমের চিকিৎসা সহায়তার জন্য মাছ ব্যবসায়ী নুরুল ইসলামের (বিকাশ-০১৮৮২২০৫৪৯৫, সাংবাদিক হুমায়ুন রশিদ বিকাশ/নগদ-০১৮১১-৩৬৪৬৪৬) নাম্বারে সহায়তা পাঠাতে পারেন।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন,রাতে মটর সাইকেল দূঘর্টনায় মাছ ব্যবসায়ী শফিক ও চৌকিদার সাইফুল ইসলাম আহত হওয়ার বিষয়টি অবগত হয়েছি। টিডিএসে চিকিৎসাধীন অবস্থায় দুজনের খোঁজ-খবর নিয়েছিলাম। দরিদ্র শফিকের চিকিৎসা সহায়তায় আমরা সকলের এগিয়ে আসা উচিত।
হ্নীলা ষ্টেশনের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ এই দরিদ্র মাছ ব্যবসায়ী শফিক আলমের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সকলের নিকট আহবান জানিয়েছেন। ###
