জাতীয় নির্বাচন নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের অধ্যাপক শফি উল্লাহর মতবিনিময় সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকেঃঃ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আ’লীগে উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৯ ডিসেম্বার(রবিবার) সন্ধ্যায় প্রেসক্লাব নিজস্ব ভবনের ছাদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও প্রেসক্লাব প্রতিষ্টাতা অধ্যাপক মো, শফি উল্লাহ,র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানো ওয়ান চাক্। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় সভায় অধ্যাপক মো, শফি উল্লাহ বলেন, বান্দনবান-৩০০ আসনের ৬ষ্ট বারের মতো একক ভাবে নৌকার মনোনয়ন পান পাহাড়ী জনপদের নেতা বীর বাহাদুর উশৈসিং। সুদীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে জেলার সাত উপজেলায় একনিষ্ঠভাবে উন্নয় করে আসছিলেন তিনি। আসন্ন নির্বাচনে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন প্রেসক্লাবের নিজস্ব দ্বিতল ভবন নির্ম্মাণের অবদান বীর বাহাদুরের। বীর বাহাদুর সাংবাদিকবান্ধব ছিলেন বিদায় আপনাদের বসার এবং কাজ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা নিরপেক্ষভাবে বিগত ১০ বছরের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বীর বাহাদুরের দৃশ্যমান উন্নয়নগুলো সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য সকল সাংবাদিকদের প্রতি অনুরুধ রইলো।এ ছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, প্রধান উপদেষ্টা মাঈন উদ্দীন খালেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ-সম্পাদক মো, আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো, হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মো, জয়নাল আবেদীন টুক্কু, সহ-ক্রীড়া সম্পাদক মো,শাহীন, সদস্য মাহামুদুল হক বাহাদু, মো,তৈয়ব উল্লাহ,মো, আবু শাহমা, মো, ইউনুছ প্রমূখ।