নাইক্ষ্যংছড়িতে বর্ণিল আয়োজনে বিজিবি দিবস উদযাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি দিবসে বর্ণিল আয়োজনে উদযাপন করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন।
শুক্রবার (২০ডিসেম্বর) দিবসটি উপলক্ষে ব্যাটালিয়ন সদর ও দুর্গম সীমান্ত এলাকার বিওপি গুলোতে ব্যাপক আলোকসজ্জ্বা করা হয়। দুপুরে ব্যাটালিয়ন সদরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিজিবি সৈনিকদের সম্মানে চলে প্রীতিভোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আসাদুজ্জামান বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে তাদের কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। চোরাচালান, মাদকপাচার, নারী-শিশু পাচার, সীমান্ত সন্ত্রাস প্রতিরোধে বিজিবি অপারেশন কার্যক্রম ছাড়াও বেসামরিক প্রশাসনকে সহায়তা ও দূর্গম এলাকায় পাহাড়ী-বাঙ্গালী মানুষের মাঝে সম্প্রীতি বন্ধনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ১১ বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো, মশিউর রহমান লিমন, কোম্পানী কমান্ডার ক্যাপ্টিন রিয়াসদ শাহরিয়ার,কোয়াটার মাস্টার ও সহকারি পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, থানার ইনর্চাজ মো,আনোয়ার হোসেন,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বাশার, কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হোছাইন আহাম্মেদ প্রমূখ। আর এদিকে, সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।